কয়েক দিনের বিরতির পর আবারও কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার প্রকোপ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই ঘন কুয়াশা আর শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।শ‌নিবার (২০ ডি‌সেম্বর) সকাল ছয়টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা।  সকাল ১০টা‌তেও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।এদিকে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।কু‌ড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হ‌লেও ঠাণ্ডা বাতা‌সের কার‌ণে শী‌তের প্রকোপটা বৃ‌দ্ধি পেয়েছে। সকাল ৬টায় বাতা‌সের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা আগামী কয়েক‌দিন ঠাণ্ডার প্রকোপ কিছুটা থাকবে বলে জানান তি‌নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু Read more

ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ
ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন Read more

সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে Read more

শরীয়তপুরকে ফরিদপুরে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে উত্তাল জনতা, সড়ক অবরোধ
শরীয়তপুরকে ফরিদপুরে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে উত্তাল জনতা, সড়ক অবরোধ

শরীয়তপুরকে ঢাকা বিভাগ থেকে আলাদা করে নতুন ফরিদপুর বিভাগে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে পুরো জেলা। এ Read more

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম Read more

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন