বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে একটি মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজটি ধসে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন খালে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ সেটি মাঝখান থেকে ভেঙে খালের পানিতে পড়ে যায়। এসময় আরোহীরা খালের নিচে পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।জানা যায়, ২০০৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে এই ব্রিজটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের পর দীর্ঘ ১৯ বছরেও কোনো সংস্কার করা হয়নি। ফলে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এটি দিয়ে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন।ব্রিজটি ভেঙে পড়ায় স্থানীয় গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা এবং উম্মুল কুরা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে পরে ব্যাট করেছিল Read more

জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান ৩ ভাগে Read more

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরা (৮) দাফন সম্পন্ন Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন Read more

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ডাক আউটের দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির Read more

ক্যানসার নিরাময়ে বিজ্ঞানীদের খুব বড় সাফল্য
ক্যানসার নিরাময়ে বিজ্ঞানীদের খুব বড় সাফল্য

বিজ্ঞানীরা ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি নিরাময়ে কোষের ভেতরের এক প্রাকৃতিক ‘প্রোটিন ধ্বংসকারী’ ব্যবস্থাকে কাজে লাগিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন। ‘ইরাডেক’ নামক এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন