জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নেমেছে। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র-জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এ সময় চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেট দিয়ে হাজারো সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হয়।সারিতে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম বলেন, হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানো সৌভাগ্যে বিষয়। সারাদিন দাঁড়ানো লাগলেও আমরা অপেক্ষা করতে প্রস্তুত। আমার ইচ্ছে ছিল হাদি ভাই সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবো। এখন সেই সুযোগ পাচ্ছি না, এটিই আমার দুঃখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগার ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর Read more

এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া
এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় পাকিস্তান ও রাশিয়ার ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে একটি বৈঠকে Read more

অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য
অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এম মহবুবুজ্জামান একাডেমিক ভবনের পানির ফিল্টার, ক্লাসরুমের ফ্যান ও শৌচাগার অপরিষ্কার থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সরেজমিনে পরিদর্শনে Read more

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্টরা
অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্টরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, এবং এখন চলছে ভোট গণনার কাজ। ফলাফলের অপেক্ষায় রয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন