গাজীপুরের পূবাইলে দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকার সজন ফিলিং স্টেশন-সংলগ্ন কারখানায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে দিশারী প্যাকেজিং কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানা ভবনটি মূলত স্টিলের কাঠামোর (ইসপাত) তৈরি। আগুনের তীব্রতায় ভবনটি যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।তিনি আরও বলেন, আমাদের ৫টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে এখনো আগুনের সঠিক কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কাছে নেই।শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শিক্ষার্থী Read more

পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট
পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাকুড়িতলা থেকে সোনাপোতা যাওয়ার রাস্তাটি পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে। বালু ব্যবসার নামে রীতিমতো পরিবেশ, Read more

নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র এবং নব নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা Read more

অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ পদবি বাতিল
অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ পদবি বাতিল

অধ্যাপক আবু সুফিয়ানের নামের সঙ্গে যুক্ত করা ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করেছে সরকার। একই সঙ্গে তিনি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন কি Read more

হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা
হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। Read more

নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. জামাল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন