নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৯ সদস্য আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী তানজিলা আক্তার তিশার (১৭) মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর থেকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিসাও টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।নিহত তিশা নারায়ণগঞ্জস্থ সরকারি তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় ১৭ বছর বয়সী তিশারও মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ (২৯ আগস্ট) মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুজনে।এর আগে, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টায় গ্যাস বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। পরবর্তীতে তাদের সকলকে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হলে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত দগ্ধ হওয়া মাত্র এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানি তাহেরা আক্তার (৫০) মারা যান। এরপর বৃহস্পতিবার (২৮ আগস্ট) হাসান গাজী ও তার ছোট্ট মেয়ে জান্নাত এবং শুক্রবার দুপুরে সালমা মৃত্যু মরা যায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার Read more

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার (২০২৫-২০২৬) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে Read more

আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। বর্তমানে ৩০ হাজার মাঠে আছে। তবে নির্বাচনের সময় এক লাখ সেনাবাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন