২৬/১১-র মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাকে (রানা) বহনকারী বিশেষ বিমান দিল্লির পালাম বিমানবন্দের অবতরণ করে। ওই বিমানে তার সঙ্গে ছিল ভারতের গোয়েন্দা ও তদন্তকারী কর্মকর্তারা। ভারতে অবতরণের পরই রানাকে সরকারিভাবে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পরে বিশেষ আদালতে রানাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এনআইএ তাহাউর রানাকে ২০ দিনের হেফাজতে চেয়েছিল। আদালতে এনআইএ জানিয়েছিল, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে রানা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল। অন্য ষড়যন্ত্রীদের সঙ্গে শলাপরামর্শ করেছিল।উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসবাদী সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র হামলায় কেঁপে উঠেছিল ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। সে সময় সমুদ্রপথে মুম্বাইয়ে প্রবেশ করেছিল ১০ জন সশস্ত্র সন্ত্রাসবাদী। মুম্বাইয়ের তাজ হোটেল, হাসপাতাল, রেল স্টেশন, জিউস সেন্টারসহ বিভিন্ন জায়গায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। প্রায় ৬০ ঘণ্টার হামলায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। আহত হন প্রায় তিন শতাধিক মানুষ। ওই হামলার পরই ২০০৯ সালে অক্টোবর মাসে রানাকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এরপর ২০১১ সালে তাকে দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত। সেই থেকেই লস এঞ্জেলেসের ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখা হয়েছিল তাকে।তাহাউর রানা আদতে পাকিস্তানি নাগরিক, বর্তমানে কানাডারও নাগরিরক। এতদিন লস অ্যাঞ্জলেসের কারাগারে ছিল সে। অভিযোগ ছিল পাকিস্তান বংশোদ্ভূত অন্য সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বাই হামলার বিষয়টির ছক করেছিলেন রানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র সঙ্গেও যোগ ছিল তার। পাশাপাশি অপর জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গেও তার যোগাযোগ ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ
‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ

'এক কলসি পানি আইন্না দেই, আর হ্যারা আমারে পাঁচ টাহা দেয়... টাহা পাইলে খাই, না পাইলে খাই না।' ঠোঁটের কোণে Read more

ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির Read more

বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পারমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।এর Read more

ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল
ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল।বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় Read more

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন