দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য ১৮ ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি।এদিকে বিগত কয়েক দিনের তুলনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।জাহিদ হোসেন বলেন, ‘আপনারা জানেন, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে আজকে পর্যন্ত প্রায় এক মাস হয়ে যাচ্ছে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, উনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আজকেও উনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে। অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউর ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।’তিনি বলেন, ‘আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সবার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। যেভাবে বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অধীন দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা উনি নিতে পারছেন। সেটি যাতে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। এখনকার যে অবস্থা আছে এই অবস্থা যাতে আরও সুস্থতার দিকে উনাকে নিয়ে যেতে পারেন সে দোয়া চাই।’এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, ‘এটুকুই বলব যে, উনি যে অবস্থায় ছিলেন সে অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে সবার দোয়ায় মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে আগের চেয়ে স্থিতিশীল রয়েছেন। উনার সার্বিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে।’তিনি আরও বলেন, ‘আমি দুটি শব্দ উচ্চারণ করেছি, একটি বলেছি আলহামদুলিল্লাহ; দ্বিতীয়টি বলেছি যে, উনার শরীরের ওপর একটা প্রসিডিউর করা হয়েছে। অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জামায়াত নেতা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ Read more

বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং বৈশ্বিক প্রেক্ষাপট

জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। তবে, বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার স্বাস্থ্য চাহিদা ও সীমিত Read more

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো হামলার হুমকি ট্রাম্পের
হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো হামলার হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের Read more

সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি
সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুরের খনন করা মাটি থেকে একটি ৫ কেজি ৯০০ গ্রাম Read more

বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?
বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। এনিয়ে ভারত ভাসছে উৎসবের আনন্দে। এরই মধ্যে আরও এক খুশির Read more

৯ আগস্ট: নামাজের সময়সূচি
৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন