জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে সন্ধ্যার দিকে নামাজে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হয়েছিলো।এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন, তাদের কোনো প্রকার ব‍্যাগ বা ভারি বস্তু বহন না করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।এর আগে আজ সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিট) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি
রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। দায়িত্ব নেয়ার মাত্র Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 
ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 

বাংলাদেশ দেশ কৃষি প্রধান দেশ। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ করা Read more

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত Read more

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি
ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে কামাল হোসেনের একটি অস্ত্রোপচার সম্পন্ন Read more

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে আজ রোববার (৬ এপ্রিল) রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন