হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জানা গেছে, জ্বালানি তেলভর্তি চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে চারটি বগি লাইনচ্যুত হয়।এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে বেশ কিছু বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলের বগি থেকে তেল নিচে পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রেল কর্তৃপক্ষ ট্রেনটি উদ্ধারের জন্য যোগাযোগ করছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নম্বর সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত Read more

হামলার শিকার হিরো আলম
হামলার শিকার হিরো আলম

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে Read more

শিশুদের মানহীন খাবার তৈরী করায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
শিশুদের মানহীন খাবার তৈরী করায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ‘বাদল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’-এ মোবাইল কোর্ট অভিযান Read more

ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি
ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন