যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে কিছু ইট সরিয়ে নেওয়া হয়। চৌহালী উপজেলার জোতপাড়া ও বৈন্যা গ্রামের রাস্তায় এই নিম্নমানের ইট ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ।শুক্রবার (১৯ ডিসেম্বর ) দুপুরে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, “এখানে দুই ও তিন নম্বর এবং সবচেয়ে নিম্নমানের ইট দিয়ে মেরামতের কাজ হচ্ছে। বিষয়টি আমরা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের লোককে বললে তারা কোনো পদক্ষেপ নেয়নি।”স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিরাজগঞ্জ অফিস সূত্রে জানা গেছে, জিওবি প্রকল্পের আওতায় চৌহালী উপজেলার বৈন্যার মোড় থেকে জোতপাড়া নদীর ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ পায় আইকন কনস্ট্রাকশন। সেখান থেকে কাজটি কিনে নেয় মেসার্স শহীদুল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। তারা এখন কাজ করছে। চুক্তিমূল্য নির্ধারণ হয়েছে প্রায় আট কোটি টাকা।কোদালিয়া গ্রামের আকবর আলী ও রফিকুল ইসলামসহ কয়েকজন বাসিন্দা বলেন, “আমাদের এই রাস্তার কাজে দুই পাশ দিয়ে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। আমরা নিষেধ করলেও তারা শোনেনি। এখন সাংবাদিক দেখে কিছু ইট ফেরত নিয়ে যাচ্ছে। আমরা চাই রাস্তাটি ভালো মানের সামগ্রী দিয়ে করা হোক।”মেসার্স শহীদুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শহীদুল ইসলাম নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে বলেন, “কিছু ইট খারাপ এসেছিল, সেগুলো আমরা ফেরত নিয়ে যাচ্ছি। এখন ভালো ইট দিয়ে কাজ করা হবে।”চৌহালী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো: আলমগীর হোসেন  বলেন, “নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে -বিষয়টি জানতে পেরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি সেগুলো সরিয়ে নিতে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন সচিবকে বদলি
তিন সচিবকে বদলি

তিন মন্ত্রণালয়ের তিনজন সচিবকে বদলি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন Read more

ভোলায় শিশুসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ভোলায় শিশুসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় পৃথক ৩টি ঘটনায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর Read more

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে
বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পিবিআই যশোরসহ পুলিশের একাধিক ইউনিট। Read more

সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি
সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

পবিত্র হজ পালন করতে সারা সারা বিশ্ব থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন