ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। প্রবাসী যুবক রিংকু রহমানকে (৩২) বিয়ে করে এখন তার সঙ্গেই অবস্থান করছেন বাংলাদেশে।জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিংকু রহমানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল স্মৃতিনূরের। সেই সম্পর্ক থেকে গড়ে ওঠা ভালোবাসা অবশেষে রূপ নেয় বৈবাহিক সম্পর্কে। চলতি বছরের ৩ জানুয়ারি মালয়েশিয়াতেই পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়।গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্মৃতিনূর আতিকা। সেখানেই ফুল দিয়ে তাকে বরণ করে নেন স্বামী রিংকু রহমান ও তার পরিবারের সদস্যরা।রিংকু রহমান জানান, ২০১৮ সালে তিনি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যান। সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার সময় স্মৃতিনূরের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় গড়ে তোলে ভালোবাসার সম্পর্ক।তিনি বলেন, ‘এখন ছুটিতে বাড়িতে এসেছি, তাই স্ত্রীও আমার সঙ্গে বাংলাদেশে এসেছে। সে ছয় মাসের ছুটিতে এসেছে, যার মধ্যে তিন মাস কেটে গেছে। ছুটি শেষে আমরা একসঙ্গে আবার মালয়েশিয়ায় চলে যাব।’রিংকুর বাবা জিনারুল মল্লিক বলেন, ‘ছেলের পছন্দকে সম্মান জানিয়েই আমরা বিয়েতে সম্মতি দিয়েছি। ছেলের স্ত্রী ভিনদেশি হলেও ঘরের সব কাজে সে অভ্যস্ত হয়ে উঠেছে। সবার সঙ্গে মিলেমিশে চলছে।’এদিকে, মালয়েশিয়ান তরুণী আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য রোববার সকাল থেকেই রিংকুর বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন।এআই/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। এ গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা Read more

ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান
ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। ‘ট্রাম্প Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই Read more

জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ
জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে Read more

আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন