ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।ডা. আব্দুল আহাদ বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি, হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করুক। আপনারা সবাই, এ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। তার পরিবার যেন ধৈর্য্য ধারণ করতে পারেন, এজন্য সবাই দোয়া করবো।’তিনি বলেন, ‘শহিদ ওসমান হাদি ভাইয়ের মরদেহ আগামীকাল সকালের দিকে বাংলাদেশে আনা হবে।’এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর বিষয়টি জানানো হয়। রাত ৯টা ৪৪ মিনিটে দেওয়া ওই পোস্টে লিখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) Read more

শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? জানে না শ্রমিকরা
শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? জানে না শ্রমিকরা

'মে দিবস' আসলেই দিবসটিকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার প্রায় অর্ধশতাধিকের উপরে শ্রমিক সংগঠনগুলো দিবসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা Read more

দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবি আদায়ের পর অনশন ভেঙেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত Read more

৫ আগস্ট: নামাজের সময়সূচি
৫ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ব্রীজ নির্মাণকাজ শুরু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের হাজারিখীল বুড়াইছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ নিয়ে দীর্ঘদিনের তামাশা, গড়িমসি আর প্রশাসনিক নিস্ক্রিয়তার অবসান ঘটিয়ে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন