বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি পরে খেলেছিলেন পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড়। ভারতের পতাকাও হাতে দেখা গেছে তার। এঘটনায় জড়িত খেলোয়াড়কে তদন্তের আওতায় এনেছে পাকিস্তান কাবাডি ফেডারেশন (পিকেএফ)। এ নিয়ে আগামী ২৭ ডিসেম্বর জরুরি সভা ডেকেছে সংস্থাটি।ঘটনায় জড়িত খেলোয়াড়ের নাম উবাইদুল্লাহ রাজপুত। তিনি পাকিস্তান জাতীয় কাবাডি দলের সদস্য। বাহরাইনে আয়োজিত ওই টুর্নামেন্টে পাকিস্তানের মোট ১৬ জন খেলোয়াড় অংশ নেন। তবে এই সফরের জন্য পাকিস্তান কাবাডি ফেডারেশনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি বা অনাপত্তিপত্র নেওয়া হয়নি বলে জানিয়েছে পিকেএফ।ফেডারেশনের সেক্রেটারি রানা সারওয়ার বলেন, খেলোয়াড়রা নিজেদের উদ্যোগে দল গঠন করে পাকিস্তানের নাম ব্যবহার করে টুর্নামেন্টে অংশ নিয়েছেন। দেশ কিংবা ফেডারেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়নি।পিকেএফের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বলেন, ‘একজন জাতীয় দলের খেলোয়াড়ের ভারতের হয়ে মাঠে নামা এবং তাদের পতাকা প্রদর্শন করা গুরুতর বিষয়। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও বলেন, বিভিন্ন দেশের ক্লাব একসঙ্গে খেলতে পারে, কিন্তু অন্য দেশের প্রতিনিধিত্ব করে তাদের পতাকা বহন করা শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে।এদিকে বিতর্কের মুখে পড়ে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন উবাইদুল্লাহ রাজপুত। তিনি জানান, বাহরাইনে এই টুর্নামেন্ট প্রতিবছরই অনুষ্ঠিত হয় এবং তিনি আগেও সেখানে খেলেছেন। এবার আগের দল থেকে ডাক না পাওয়ায় অন্য একটি দল তাকে আমন্ত্রণ জানায়, সে কারণেই তিনি সেখানে যান।উবাইদুল্লাহর দাবি, শুরুতে তিনি জানতেন না দলগুলোর নাম ভারত ও পাকিস্তান হিসেবে ব্যবহার করা হবে। মাঠে প্রবেশের সময় বন্ধুদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তখন তিনি ধারাভাষ্যকারকে অনুরোধ করেন যেন ঘোষণা দেওয়া হয়, এটি কোনো ভারত-পাকিস্তান ম্যাচ নয়, বরং একটি স্থানীয় প্রতিযোগিতা।তিনি আরও বলেন, মাঠে ভারত-পাকিস্তান স্লোগান ও পতাকা প্রদর্শনের বিষয়টি তার প্রত্যাশার বাইরে ছিল। এটি কেবল একটি স্থানীয় কাপ টুর্নামেন্ট, কোনো আন্তর্জাতিক আসর নয়। যদি এটি আন্তর্জাতিক বা বিশ্বকাপ পর্যায়ের প্রতিযোগিতা হতো, তবে তিনি কখনোই পাকিস্তান ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলতেন না।উল্লেখ্য, বাহরাইনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার নাম ছিল তৃতীয় জিসিসি কাবাডি কাপ। ১৬ ডিসেম্বর বাহরাইনের সালমাবাদে গালফ এয়ার ক্লাবে আয়োজিত এই টুর্নামেন্টে বাহরাইন, কুয়েত, দুবাই ও ওমানের দল অংশ নেয়।সূত্র: জিও নিউজআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়াররে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দেশটির গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার সময় পুলিশের একটি Read more

পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার
পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মালয়েশিয়া প্রবাসী ফেরত ফিরোজ মিয়াকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) আসামী দুজনকে টাঙ্গাইল আদালতে Read more

বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ
বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুষ্ঠনের প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) হারিয়ে Read more

তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের
তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকার শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে ওই এলাকা যানজটের সৃষ্টি হয়েছে।তিন দাবিতে ‘ব্লকেড Read more

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন Read more

গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি
গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি

তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষ নিষিদ্ধ হয়েছে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’। ‘কেডি-দ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন