তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষ নিষিদ্ধ হয়েছে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার গানটি মুক্তির পর এর কথা ও নাচের ভঙ্গিমা জন্য আজ গানটি নিষেদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। বিতর্কের মাঝে শুটিংসহ গানটির পেছনের গল্প জানিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন এই অভিনেত্রী।আজ ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, ‘সরকে চুনর তেরি সরকে’ গানের হিন্দি সংস্করণ সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না তার।নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গানের শুটিং করেছিলেন, যার নাম ছিল ‘সারসি নিন্না’। বড় বাজেটের প্রজেক্ট এবং সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্তের উপস্থিতি—সব মিলিয়ে কাজটি করতে তিনি আগ্রহী ছিলেন। তবে সেই গানটি যে পরে ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পাবে এবং এর লিরিক্স নিয়ে বিতর্ক তৈরি হবে, তা তার কল্পনার বাইরে ছিল।   অভিনেত্রী বলেন, ‘পরে যখন গানটি হিন্দিতে প্রকাশ করা হয়, এর উপস্থাপন ও কথা নিয়ে যে এত বড় বিতর্ক তৈরি হবে তা আমার জানা ছিল না। আমি চাই না কেউ ভাবুক যে আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত কোনো বিষয়কে সমর্থন করি।’ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সমালোচনার চাপেই নির্মাতারা শেষ পর্যন্ত গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। গানটি শেয়ার করে এটিকে আরও ছড়িয়ে দেবেন না।’তবে বিতর্কের মাঝে ব্যক্তিগত আক্রমণ নিয়েও হতাশা প্রকাশ করেন নোরা। তার ভাষায়, এই ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, যা ‘দুঃখজনক’। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল Read more

মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী
মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন জীবিকার সন্ধানে সুদূর ইতালিতে পাড়ি জমানো প্রবাসী মো. আলী আজগর মন্টু। কিন্তু প্রবাসে তার জীবনাবসান Read more

বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ

ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুটি পরিবারের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার পর গ্রিস দেশব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। শুক্রবার Read more

সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি বিদেশী আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড Read more

মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে
মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে

রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (১৬ আগস্ট) এটি পাঠানো হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন