গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো-সহ রাত প্রায় ১২টা নানা আয়োজন থাকছে।ঐতিহাসিক দিবসটি উদযাপনে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের ঢল নেমেছে। তবে বেলা ১১টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।রাকিবুল ইসলাম নামের একজন এসেছেন পুরান ঢাকা থেকে। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে এসে বসে আছি। আজকের এই দিনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের সবার জন্য এই আয়োজন।’সাভার থেকে এসেছেন রিয়াজুল বাশার। তিনি জাগো নিউজকে বলেন, ‘৩৬ জুলাইয়ের একটানা আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন।’অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জাগো নিউজকে বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও রয়েছে।র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া র্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় ব্যান্ড দল আর্টসেলের পরিবেশনা।এসব আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে বিবেচনায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র
র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র

“ভাই, আমাকে ওরা মারবে... কিছু একটা করেন।” লিবিয়ার এক অজ্ঞাত বন্দিশালায় থেকে ভিডিও কলে কাঁদছিলেন কুড়িগ্রামের ইয়াকুব আলী। তার পাশেই Read more

ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক
ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধকেটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল
এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল

এবারের এইচএসসি পরীক্ষা ফলাফলে যশোর বোর্ডে ২০ কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে!  শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শতভাগ ফেল করা কলেজগুলো হচ্ছে- Read more

ভালুকার ট্রিপল মার্ডারের প্রধান আসামি নজরুল গাজীপুরে গ্রেপ্তার
ভালুকার ট্রিপল মার্ডারের প্রধান আসামি নজরুল গাজীপুরে গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলাম (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন