পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়াররে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দেশটির গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।একই দিনে আরেকটি পৃথক ঘটনায় দেশটির লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানেয়েছে, দারা টাং সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর একদিন আগে একই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করেছিল বলে কর্মকর্তারা জানান।এর আগে রাতভর খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসী হামলা চালানো হয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে একাধিক দিক থেকে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে এবং হামলাকারীদের পিছু হটতে বাধ্য করে।গত ২৪ ঘণ্টায় কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) পেশোয়ার ও খাইবার জেলায় দুইটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত ছয় জন ‘অত্যন্ত কাঙ্ক্ষিত’ সন্ত্রাসীকে হত্যা করেছে। পুলিশ জানায়, পেশোয়ারের জাহির ঘাড়ির কাছে টিপু সানো বাচা কবরস্থান এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে তিন সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়, তবে কয়েকজন আবাসিক এলাকা ব্যবহার করে পালিয়ে যায়।দ্বিতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার জামরুদের নাকা কাল্লে এলাকায়, শাহ কাস বাইপাস সড়কের কাছে। সেখানে সন্ত্রাসীরা পুলিশের ওপর সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় সিটিডি। অভিযানে আরও তিন সন্ত্রাসী নিহত হয়।২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এরপর থেকে এখন পর্যন্ত সেনা, পুলিশ, কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ চার হাজারের বেশি পাকিস্তানি নিহত হয়েছেন।পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আরও উৎসাহিত হয়েছে এবং পাকিস্তানে একই ধরনের বিদ্রোহী তৎপরতা চালানোর চেষ্টা করছে। স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আফগান তালেবান এখন পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে তাদের অভিযোগ।ট্যাংক জেলায় সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করেন। একই সঙ্গে দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে বলেন, দায়ীদের তাদের ‘যৌক্তিক পরিণতি’ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি জানান।খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ট্যাংকে পুলিশের গাড়িতে আইইডি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং পুলিশের ওপর হামলা চালিয়ে শান্তিবিরোধীরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারবে না। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পুলিশ সদস্যরা সম্মুখসারিতে থেকে আত্মত্যাগ করছেন বলেও মন্তব্য করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির হত্যাকারীর প্রকৃত অবস্থান জানলে ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির হত্যাকারীর প্রকৃত অবস্থান জানলে ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি
জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি

পুরান ঢাকার আরমানিটোলা এলাকার নূরবক্স লেনের একটি আবাসিক ভবনে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ Read more

স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী
স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচার করার অভিযোগে সংবাদ Read more

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী
নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী

আগামী জাতীয় নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের জাতিগত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১১ আগস্ট) দেশটির সশস্ত্র এই গোষ্ঠী Read more

কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাড়েরা পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত Read more

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে: কাতার
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে: কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে তা পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে কাতার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন