পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউটাউনে ইকোপার্কের কাছে ঘুনি এলাকায় বস্তিতে আগুন লাগে। এলাকাটি বাংলাদেশি কলোনি বলেও পরিচিত। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা বস্তিজুড়ে এবং সেখানে থাকা দুই শতাধিক ঘর মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। একইসঙ্গে আগুনের ভয়াবহতায় সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে, আগুনের মধ্য থেকেই পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা আরো বেড়েছে। আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া দুর্ঘটনা স্থলে বেশ কিছু মানুষের আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে, এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম
ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম

টানা দুই দিন হ্রাসের পর বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপদ Read more

খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা
খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলের Read more

কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে সৎ বাবার বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া
রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হলেও মহান মুক্তিযুদ্ধে Read more

এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের
এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের

জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের Read more

১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ
১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন