আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় তারা–অবৈধ মনোনয়ন, মানিনা-মানবো না, ‘চুন্নু ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট একশন’, ‘সোহেল ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট একশন’, রুহুল ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট একশন’, মাসুদ হিলালী ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট একশনসহ নানান স্লোগান দেন।মশাল মিছিলের নেতৃত্ব দেন মনোনয়নবঞ্চিত চার নেতা। তারা হলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন।এসময় বক্তারা বলেন, যারা ১৭ বছর জেল-হামলা-মামলার শিকার হয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন মনোনয়নে তাদের উপেক্ষা করা হয়েছে। অথচ যিনি ১৭ বছর আওয়ামী লীগ নেতাদের ছায়ায় ব্যবসা-বাণিজ্য করে অঢেল টাকার মালিক হয়েছেন, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূল মেনে নেবে না।হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, অবিলম্বে মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কিশোরগঞ্জ ১ আসনটি পুনর্বিবেচনার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি জোর আবেদন জানান তারা।এদিকে বিএনপির ‌তৃণমূল পর্যায়ের একাধিক নেতা-কর্মী জানান, মনোনয়ন ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। নেতা-কর্মীরা এখন বিভক্ত। কেন্দ্র থেকে কোন্দল নিরসনের জন্য কঠোর মনোভাব দেখানো হলেও তা মাঠপর্যায়ে প্রভাব পড়ছে না। এটা আগামী দিনে অব্যাহত থাকলে এর সুবিধা পাবে প্রতিপক্ষ। সুতরাং প্রার্থী পরিবর্তন না করলে বিরূপ ফলাফল আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। মনোনয়ন পাওয়ার পর তিনি অন্যান্য মনোনয়নপ্রত্যাশী নেতার বাড়িতে গিয়ে সহযোগিতা চান। তবে অনেকের সঙ্গে দেখা হয়নি। অন্যদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) Read more

অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে গবাদিপশুসহ দেড় কোটি Read more

বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া
বিশেষ ট্রাভেল পাস নিয়ে বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিতে 'বিশেষ ট্রাভেল পাস' Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক Read more

মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন