জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের অনুপস্থিতি পীড়া দিয়েছে তাকে।শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো।’তবে এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকত।’এনসিপি ছাত্রনেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে অধ্যাপক নজরুল বলেন, ‘তবে ওনারা বলেছেন যে আমাদের ঐকমত্য কমিশন আরও ১৫ দিন ফাংশন করবে, এর মধ্যে ওনারা আরও বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। আমি একজনের বক্তব্য দেখেছি যদি প্রয়োজন পড়ে তাহলে ওনারা পরেও স্বাক্ষর দিতে পারবেন।’সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় Read more

ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?
ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?

জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও Read more

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান
ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা নিক্ষেপ করছে ইরান। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের Read more

রাবিতে ছাত্র হলের কক্ষে বান্ধবীর রাতযাপন, শিক্ষার্থীর সিট বাতিল
রাবিতে ছাত্র হলের কক্ষে বান্ধবীর রাতযাপন, শিক্ষার্থীর সিট বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক কক্ষে এক নারী সহপাঠীকে রাতযাপন করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গত (৪ Read more

চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি
চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি

নারীর স্তন ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর ও আধুনিক পরীক্ষাগুলোর একটি ম্যামোগ্রাফি। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একমাত্র ম্যামোগ্রাফি মেশিনটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন