সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর-এর উত্তরা পূর্ব থানা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র উত্তোলন করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় তা গ্রহণ করা হয়নি।জানা গেছে, ব্যাংকে জামানতের টাকা জমা, হলফনামা প্রস্তুতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে বিলম্ব হওয়ায় তিনি নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সময়সীমা অতিক্রম করায় তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।এ বিষয়ে গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম বলেন, “ব্যাংকে টাকা জমা ও হলফনামাসহ মনোনয়নপত্রের প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যাওয়ায় আমি নির্ধারিত সময়ের কিছু পরে মনোনয়নপত্র জমা দিতে যাই। তবে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ীর পুকুরে মাছ ধরারা সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন Read more

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

গজারিয়ায় ৩ কোটি ৬০ লাখ টাকার সেতু ব্যবহার অযোগ্য
গজারিয়ায় ৩ কোটি ৬০ লাখ টাকার সেতু ব্যবহার অযোগ্য

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালিপুরা-বাঘাইকান্দি নদীর ওপর নির্মিত একটি সেতু দীর্ঘদিনেও ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। প্রায় ৩ কোটি ৬০ Read more

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির
ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির

হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত থাকবে।  এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই  অনুমতি Read more

বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের বন্যা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ২৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। এই অর্থ দিয়ে ২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন