পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের প্রয়োজন নেই।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এই সরকার অত্যন্ত ভালো পরিবেশে একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা গত ১৫ বছর ছিল না।’তিনি আরও বলেন, ‘এখন ভারত এটা নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে, এটাকে আমি অগ্রহণযোগ্য মনে করি। কারণ গত প্রহসনের নির্বাচনগুলোতে তারা কোনো শব্দ করেনি। এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা নসিহত করছে। এটা অগ্রহণযোগ্য।’শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে বসে আগে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিতেন। এখন তিনি সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যে যথেষ্ট উসকানি আছে।তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন—এটাতে তো আমরা আপত্তি জানাবই। আমরা তো তাকে ফেরত চাইবই। কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না। তার বক্তব্য বন্ধ করছে না।উল্টো সর্বশেষ তারা কিছু নসিহত করেছে।’সম্প্রতি ভারতের সেভেন সিস্টারস নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আমরা আশ্রয় দেব না। একজন রাজনৈতিক নেতা বলতে পারেন। কিন্তু এদেশের কোনো সরকারই এটাকে সমর্থন করবে না।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার মৃত্যুর দেড় মাস পর ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম
বাবার মৃত্যুর দেড় মাস পর ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে নেমে এসেছে গভীর শোক। একের পর এক মৃত্যুতে ভেঙে পড়েছে একটি পরিবার, আর সেই শোক Read more

হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে Read more

এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো Read more

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

‘মার্কিন দৃষ্টিভঙ্গি’ সেন্সর করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্য করতে নেওয়া উদ্যোগের নেতৃত্ব দেয়ার অভিযোগে ৫ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা Read more

তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু
তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল Read more

টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন