চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে আজ।বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন নিয়ে প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর করবে আসামিপক্ষের আইনজীবীরা। যদিও এ মামলায় সালমান-আনিসুলের হয়ে লড়তে বিদেশি আইনজীবী চাওয়া হয়েছে। ১০ ডিসেম্বর এ আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।শুনানি চলাকালে ওই দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিদেশি আইনজীবী নিয়োগ দিতে হলে প্রথমে বার কাউন্সিলের অনুমতি নিতে হয়। এরপর নিতে হবে ট্রাইব্যুনালের অনুমতি। তার এ কথার বিরোধিতা করেন মনসুরুল হক। তার মতে, আইনানুযায়ী ট্রাইব্যুনালের অনুমতির পর নিতে হবে বার কাউন্সিলের। উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন আদালত। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।এর আগে, ৪ ডিসেম্বর এ মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সে ফোনালাপের একপর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেন তারা। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউসনের।উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট পালাতে গিয়ে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা কাঁধে নিয়ে কারাগারে রয়েছেন তারা।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম
লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম

শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না-থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে বলে Read more

বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার
বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার

কিশোরগঞ্জের হোসেনপুরে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ মে) Read more

এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার Read more

বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত Read more

সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা
সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা

দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামে মরিয়মবাজার সংলগ্ন কালামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে এক পাশে সংযোগ সড়কবিহীন পড়ে আছে। Read more

ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল
ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল

ইসলামে শুক্রবার বা জুমার দিন দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মহানবী (সা.) বলেন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন