কিশোরগঞ্জের হোসেনপুরে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ মে) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনা আক্তার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামের সুমন মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কনা পাশের বাড়িতে যান অটোরিকশার খোঁজ নিতে। এ সময় সেখানে চার্জে থাকা একটি অটোরিকশায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাঞ্জন পণ্ডিত গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন
নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন

নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের বিল্ডিং ভাঙার কাজের সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও Read more

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

ভোলার দৌলতখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসলাম বর্দ্দার (৭০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা Read more

জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম
জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য Read more

পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু
পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের  (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের দুই বছর পূরণ হয়েছে গতকাল মঙ্গলবার। দিনটিকে Read more

‘১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে’
‘১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে’

অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া ১৩৩টি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজমঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন