বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশে এই সতর্কতা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে যারা ৩০ দিনের বেশি সময় ধরে বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন, তাঁদের বিল দ্রুত পরিশোধ করার অনুরোধ জানানো হচ্ছে। বলা হয়েছে, অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করুন। অন্যথায় পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে গ্রাহকদের ভোগান্তি বাড়বে উল্লেখ করে পোস্টটিতে আরও বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য একাধিক ডিজিটাল ও সরাসরি মাধ্যম রয়েছে। এর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ, ইসলামী ব্যাংক ও অন্যান্য মোবাইল ব্যাংকিং, ব্যাংক এবং সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে বিল পরিশোধের সুযোগ।কর্তৃপক্ষ জানায়, বকেয়া বিল দ্রুত পরিশোধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করুন।স্থানীয় এক বাসিন্দা ফেসবুক পোস্টের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ৯০ দিন হতে এখন ৩০ দিনে নামছে। তাঁর এই মন্তব্যে পরিষ্কারভাবে অসন্তোষ ও হতাশার সুর ফুটে ওঠে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধে কিছুটা সময়সীমা পেলে মানুষ কিছুটা স্বস্তি পেত, এমন প্রত্যাশার বিপরীতে এই হঠাৎ সিদ্ধান্ত যে ভোগান্তি ডেকে আনবে, তা-ই যেন ইঙ্গিত করেন তিনি।উল্লেখ্য, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাভুক্ত বিভিন্ন এলাকার গ্রাহকগণ প্রায়ই সময়মতো বিল পরিশোধ না করায় কর্তৃপক্ষকে বকেয়া আদায়ের জন্য নানামুখী পদক্ষেপ নিতে হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।মঙ্গলবার (২৪ Read more

তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিএনপির কমিটি গঠন
তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিএনপির কমিটি গঠন

দীর্ঘ বছর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন ঢাকার Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য Read more

গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন