পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে।তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল সিভেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন-আহতরা সবাই বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-সামনে গাড়ি থাকায় ঢাকাগামী যাত্রীবাহি একটি মাইক্রোবাস দুর্ঘটনাস্থলে থেমে ছিলো। আকস্মিকভাবে বেপরোয়াগতিতে আসা একটি কাভার্ড ভ্যান স্বজোরে থেমে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে যাত্রীবাহি মাইক্রোবাসটি ঘটনাস্থলেই দুমড়ে মুচরে ভেতরে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়।এসময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাইলেই লাইভ করা যাবে না ইনস্টাগ্রামে
চাইলেই লাইভ করা যাবে না ইনস্টাগ্রামে

বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। শুধু সময় কাটাতে নয়, বহু মানুষের উপার্জনের পথ এই প্ল্যাটফর্ম। রিলস এবং ছোট Read more

কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ
কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি ৮২ শতাংশ জমি জবর দখল হয়ে গেছে। আর এই দখল চলছে মহানগরীর Read more

জীবননগরে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
জীবননগরে যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। বুধবার (০৪ জুন) ভোর ৪ টার সময় জীবননগর উপজেলার ধোপাখালী Read more

নেত্রকোনায় ধলাই নদীর প্রবাহ ফেরাতে কচুরিপানা উত্তোলন
নেত্রকোনায় ধলাই নদীর প্রবাহ ফেরাতে কচুরিপানা উত্তোলন

দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পড়া নেত্রকোনা ধলাই নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পৌরসভা। নদীকে কচুরিপানা মুক্ত Read more

কোরআনে যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে
কোরআনে যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে

বন্ধু মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বন্ধুর আচার-আচরণের মাধ্যমে একজন মানুষকে বিবেচনা করা হয়। একজন মানুষের রুচি, প্রকৃতি তার Read more

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার পরিবেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন