বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। শুধু সময় কাটাতে নয়, বহু মানুষের উপার্জনের পথ এই প্ল্যাটফর্ম। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সের ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামে। ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। তবে এবারের আপডেটে অনেকেই খুশি হতে পারেননি। এখনো বুঝতে পারছেন না এতে ব্যবহারকারীরা কতটা উপকৃত হবেন।ইনস্টাগ্রামের নতুন আপডেট অনুযায়ী এখন যে কেউ চাইলেই আর লাইভে আসতে পারবেন না। এজন্য ব্যবহারকারীকে একটি বিশেষ শর্ত মানতে হবে। আগে যে কেউ চাইলে যখন খুশি ইনস্টাগ্রামে লাইভ করতে পারতেন, তার ফলোয়ার সংখ্যা সেখানে হোক ১ কিংবা ১ লাখ।তবে এখন আপনার ফলোয়ার সংখ্যা যদি ১০০০ এর কম হয়, তাহলে আপনি লাইভ করতে পারছেন না। এমনটাই জানা গেছে। তবে কেন এমন পরিবর্তন তা নিয়ে কিছু জানায়নি মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।ব্যবহারকারীর প্রোফাইলেই লেখা থাকবে যে, তার অ্যাকাউন্টটি লাইভের যোগ্য নয়। এই ব্যাপারটি মোটেই ভালোভাবে নেননি ব্যবহারকারীরা। অধিকাংশেরই ধারণা, এতে তাদের অ্যাকাউন্টের অরগানিক গ্রোথ বাধাপ্রাপ্ত হবে।প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, আচমকা এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে বেশ কয়েকটি কারণ। বর্তমানে যে কেউ চাইলেই লাইভ করতে পারেন। ফলে সার্ভারে সমস্যা দেখা যায়। যদি লাইভের জন্য শর্ত বেঁধে দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও কম সংখ্যক মানুষ লাইভ করবেন, যা বাকিদের জন্য সুবিধাজনক হবে।যাদের ফলোয়ার সংখ্যা বেশি, যারা ইনস্টাগ্রাম থেকে উপার্জন করেন, অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের বাড়তি সুবিধা দিতে চাইছে ইনস্টাগ্রাম। অনেকেরই ধারণা, ইনস্টাগ্রামের এই বদলের নেতিবাচক প্রভাব পড়বে। অনেকেই ভুয়া ফলোয়ার তৈরির চেষ্টা করবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
তিন সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহারের দাবি শিবিরের

জুলাইয়ে সংঘটিত আওয়ামী গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরান পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান
ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ১ মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান।রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৩২টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর Read more

শীতে কাঁপছে কুড়িগ্রাম, খড়কুটোর আগুনেই ভরসা অসহায়দের
শীতে কাঁপছে কুড়িগ্রাম, খড়কুটোর আগুনেই ভরসা অসহায়দের

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় জেলার জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। মধ্যরাত থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন