মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা।’মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি।আমির হামজা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। জামায়াতে ইসলামী কখনোই যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে প্রকৃত সত্য জানা যায়। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি বলেন তিনি।’তিনি আরও বলেন, ‘আজকের এই বিজয় র‍্যালির উদ্দেশ্য হলো আমরা যে দেশের স্বাধীনতার পক্ষে, তা স্পষ্ট করা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় আমাদের দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীর বাংলাদেশকে ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত করে একটি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই দেশে যারা জন্ম নেবে, তারাই সম্মানিত নাগরিক। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।’এ সময় বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল টানা কয়েক দিন ঘন কুয়াশায় ঢাকা। সারা দিনেও মিলছে না সূর্যের দেখা। রোদের উত্তাপ না পাওয়ায় Read more

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে Read more

নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু

নেত্রকোনায় একদিনে পৃথক পৃথক ঘটনায় তিন শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনার খবর পাওয়া Read more

ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩
ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে Read more

ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য
ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য

শরীরের কোষ গঠনকারী পুষ্টি উপাদান আমিষ বা প্রোটিনের অন্যতম উৎস ডিম। সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত Read more

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার
লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন