জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে নিহত শিশুদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের আহাজারি আর শোকাতুর পরিবেশে পুরো দেওয়ানগঞ্জ উপজেলায় এখন শোকের ছায়া নেমে এসেছে।শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে ঈদ উৎসব উদ্‌যাপনে শতাধিক দর্শনার্থী নিয়ে ভাসমান সেতুটি হঠাৎ ধসে পড়ে। অতিরিক্ত মানুষের চাপে সেতুটি ভেঙে পড়লে সবাই নদে তলিয়ে যান। অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৫ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথ উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন: আব্দুল মোতালেব (৬) ও  খাদিজা (১২) — ঝালুরচর এলাকার শের আলীর সন্তান,মায়ামনি (১০) ও ৪. মিহাদি (১২) ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার সন্তান। আবির হোসেন (১৪)  বেলতৈল বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে।ঘটনাটি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, এখানে একটি আধুনিক ব্রিজ নির্মাণ করা হবে এবং নিহত শিশুদের স্মরণে একটি নামফলক স্থাপন করা হবে।জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দাফন ও জরুরি সহায়তার জন্য ২৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি Read more

বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম
বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে Read more

রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার

দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী প্রকৃত রিজার্ভ ২০ Read more

মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম
মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ Read more

কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সৈন্য নিহত
কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সৈন্য নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।শনিবার Read more

যুক্তরাজ্যে ইহুদিদের উপাসনালয়ে হামলা
যুক্তরাজ্যে ইহুদিদের উপাসনালয়ে হামলা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরি হামলা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ক্রাম্পসলের সিনাগগে এ হামলার ঘটনা ঘটে।ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন