নেত্রকোনায় একদিনে পৃথক পৃথক ঘটনায় তিন শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনার খবর পাওয়া যায়। জেলার কেন্দুয়া, খালিয়াজুরী ও পূর্বধলা এই তিন উপজেলায়, দুজন সড়ক দুর্ঘটনায়, দুইজন পানিতে ডুবে ও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে বাড়ির কাছে পুকুরে পড়ে তিন বছরের শিশু মাহাদি নিহত হয়েছে। একই উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মতির মোড়ে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসাইন নামের সাত বছরের শিশু নিহত হয়। একই উপজেলার মাসকা এলাকায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী হিমাচল বাসের চাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম মিন্টু নামের সোয়েটার ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে রাত সাড়ে আটটার দিকে।অন্যদিকে খালিয়াজুরী উপজেলায় মেন্দিপুর গ্রামে সন্ধ্যায় ফ্রিজের সাথে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তালুকদার নামের কিশোর, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুর্বধলা উপজেলার জটিয়াবর গ্রামে সন্ধ্যায় পুকুরে ডুবে ইয়াছিন শেখ নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সবগুলো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো প্রকার অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তবে প্রত্যেকটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার খবর পেয়েছি, তবে পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে গিয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ Read more

৩১ অক্টোবর: নামাজের সময়সূচি
৩১ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৫ কার্তিক ১৪৩২ বাংলা, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা
কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা

ভুটান নারী ফুটবল লিগে অংশ নিতে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার সানজিদা আক্তার, রুপ্না Read more

হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত
হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত

গোপনে অনিয়মের মধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ পরিক্ষা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হাতীবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ Read more

ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন