সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার। এছাড়া বাংলাদেশের জন্য প্রস্তাবিত একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে কারিগরি বিষয়গুলোতে একসঙ্গে কাজ করতে চায় দেশটি।মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতারের প্রতিমন্ত্রীকে বলেন, আমরা আমাদের জ্বালানি খাতকে পুনর্গঠনের জন্য আপনাদের সহায়তা চাই।এসময় কাতারের প্রতিমন্ত্রী বলেন, আমরা এমওইউ সই করতে প্রস্তুত। কাতার ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আগ্রহী। একই সঙ্গে তিনি জানান, কাতার তাদের এলএনজি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে, ফলে ভবিষ্যতে দাম কমতে পারে।কাতার বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও করছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও কাতার একটি গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি টু জি) এলএনজি সেল পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) সই করে, যার আওতায় ১৫ বছরের জন্য বছরে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি (এমটিপিএ) আমদানি হচ্ছে। এ চুক্তির আওতায় প্রতিবছর ৪০ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এরপর ২০২৩ সালের জুনে আরও একটি এসপিএ সই হয়, যার আওতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে আরও বছরে ১ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহের কথা রয়েছে। এই এসপিএ সম্পর্কিত একটি এমওইউ চলতি বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যায়, যা নবায়নের প্রতিশ্রুতি দিলো কাতার। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি
কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি

কক্সবাজারে দলিল নিবন্ধনে সম্প্রতি ধার্যকৃত বর্ধিত অতিরিক্ত উৎসকর (উৎসে কর) অবশেষে বাতিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ Read more

বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ
বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুষ্ঠনের প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) হারিয়ে Read more

চাটমোহরে চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে আহত তরুণ
চাটমোহরে চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে আহত তরুণ

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে লাভলু ইসলাম নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুর সাড়ে Read more

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ
সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা Read more

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব
জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‌‘আওয়ামী লীগের বিষয়ে Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৭ টার সময় হাঁড়িয়ারকুঠি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন