ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিসর, আলজেলিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরা।খোলা চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে— তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। আরও বলা হয়েছে যে, তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন বা এনপিটিতে স্বাক্ষর করে।গত ১৩ জুন ভোর সাড়ে ৪ টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল সংঘাত। এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার জন।সংঘাত শুরুর চার দিন পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিলো এতগুলো মুসলিম দেশ। সূত্র : আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ
২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ Read more

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত Read more

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত Read more

কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক
কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক

পর্যটকদের টার্গেট করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজারের কটেজ জোনে বিশেষ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার Read more

বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!
বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!

ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন