নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং অফিসারদের ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। তারা যদি মনে করেন ভোটগ্রহণ গ্রহণযোগ্য নয়, তাহলে নিজ উদ্যোগেই পুরো আসনের ভোট স্থগিত করতে পারবেন।” আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের পোস্টার থাকবে না বলেও জানিয়েছেন তিনি।তিনি শনিবার (১ নভেম্বর ২০২৫) কুয়াকাটার কোডেক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত একটি কর্মশালায় এসব কথা বলেন। “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন, চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে CBTEP প্রকল্প, সহযোগিতায় ছিল The Ballot ও BRIP প্রকল্প।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আতাউর রহমান, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ ও CBTEP প্রকল্প পরিচালক মুহাম্মদ মোখলেস হোসেন। সভাপতিত্ব করেন, পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। কর্মশালায় বক্তারা বলেন, ‘স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা অপরিহার্য।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার
বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার

কিশোরগঞ্জের হোসেনপুরে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ মে) Read more

চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শুক্রবার (১০ অক্টোবর) Read more

উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭,৯৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।সোমবার(১৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম Read more

খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন