২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক দেশ নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও প্রাথমিক আলোচনায় আবারও যুক্তরাষ্ট্রের নাম সামনে আসছে। এর আগে ২০১৬ ও ২০২৪ সালে দেশটি এই মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল।কনমেবল বর্তমানে ফিফার সঙ্গে ২০৩০ বিশ্বকাপের কাঠামো নিয়েও আলোচনা চালাচ্ছে। সেখানে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রস্তাবসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে ম্যাচ আয়োজনের পরিকল্পনা উঠে এসেছে। এসব বড় আয়োজনের প্রস্তুতির মধ্যেই ২০২৮ কোপা আমেরিকার আয়োজক নিয়ে ভাবনাচিন্তা জোরদার হয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, কনক্যাকাফ ও কনমেবলের মধ্যে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আয়োজন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উন্নত অবকাঠামো, বড় দর্শকসংখ্যা এবং আগের সফল অভিজ্ঞতার কারণে দেশটিকে নিরাপদ ও লাভজনক বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ ও অলিম্পিক গেমস সামনে রেখে যুক্তরাষ্ট্রে ফুটবলের পরিকাঠামোও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।তবে আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র একমাত্র বিকল্প নয়। ইকুয়েডর ও আর্জেন্টিনার নামও আলোচনায় রয়েছে। যদিও ইকুয়েডরের ফুটবল ফেডারেশনের সভাপতি আগেই জানিয়েছেন, বর্তমান অবকাঠামো দিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। তাঁর মতে, বড় পরিসরের বিনিয়োগ ছাড়া কোপা আমেরিকার মতো প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়।এর মধ্যেও ইকুয়েডরের রাজনৈতিক নেতৃত্ব দেশটিকে সম্ভাব্য আয়োজক হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট এক বক্তব্যে জানান, প্রয়োজনীয় নিরাপত্তা ও সক্ষমতা থাকলে ইকুয়েডর এই দায়িত্ব নিতে পারবে।আর্জেন্টিনার ক্ষেত্রেও রয়েছে বাস্তব সম্ভাবনা। দেশটির একাধিক শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, যেখানে বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজন সম্ভব। সর্বশেষ ২০১১ সালে কোপা আমেরিকা আয়োজন করেছিল আর্জেন্টিনা। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে উরুগুয়ে ও প্যারাগুয়েকে যুক্ত করে যৌথ আয়োজনের ধারণাও আলোচনায় এসেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই আন্দোলনে শহীদ ৪ শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে শিবির
জুলাই আন্দোলনে শহীদ ৪ শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে শিবির

জুলাই আন্দোলনে শহীদ কবি নজরুল সরকারি কলেজের ৪ জন শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির। শনিবার (৭ Read more

সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ
সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ

ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ৫ ম্যাচ সিরিজের এই সিরিজের ট্রফি ২-২ সমতায় ভাগাভাগি করে দুই দল। Read more

ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০
ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় Read more

কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারের উখিয়ায় ১৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় সৈয়দুল হক নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার Read more

পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ

জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে Read more

আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে এই ধারণা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো দিনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন