ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে।এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি।এর আগে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে দেড়টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।এর আগে বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।জানা যায়, চার ঘণ্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। ঢাকার এয়ারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হয়েছেন।গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।গতকাল রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। গতকাল এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত।ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।সূত্র: ফ্লাইটরাডার২৪এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত
শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আজ Read more

মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক Read more

অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ। তাঁদের পক্ষে নির্বাচন যত বিলম্ব হবে, তত ষড়যন্ত্র বেশি হবে। সেই জন্যই এখন নির্বাচনের Read more

ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের চার দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামের একটি Read more

ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে
ইরান ইস্যুতে টালমাটাল ট্রাম্প, সরে যাচ্ছেন মূলনীতি থেকে

গত এক সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার পাল্টেছে। এর ফলে তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মেগা)’ Read more

পদ্মার ভাঙনে নদীগর্ভে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ শিক্ষা কার্যক্রম
পদ্মার ভাঙনে নদীগর্ভে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ শিক্ষা কার্যক্রম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের একমাত্র প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১৫১ নম্বর উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভয়াবহ নদীভাঙনে পদ্মা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন