‎চট্টগ্রামের সীতাকুণ্ড পান বোঝাই একটি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছে। নিহতারা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা রমণী মোহন চৌধুরীর পুত্র কমল চৌধুরী(৫৩) ও হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর পূর্ব পাড়ার মৃত মৃত ননী চৌধুরীর পুত্র সমীর চৌধুরী (৫৪)। এই ঘটনায় আহত হয়েছে উজ্জ্বল (৪৯) নামের আরো একজন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারা আউলিয়া হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল মোমিন।‎বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে পটিয়া হাইদগাঁও ব্রাহ্মনঘাটা নামকস্থান হতে পিকআপ যার রেজিস্ট্রেশন নং-ভোলা-ন-১১-০১৮৫ পান বোঝাই করে মিরসরাই এলাকায় যাচ্ছিল। এর মধ্যে রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বাঁশবাড়ী এলাকা অতিক্রম করার সময় চাকা পাংচার হয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা দেয়। স্থানীয় ও সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত উজ্জ্বল নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।‎বার আউলিয়া হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) আবদুল মোমেন বলেন, পান বোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে মহাসড়কে ডিভাইডারে ধাক্কা দেয়। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমিরচৌধুরীকে মৃত ঘোষণা করে। উজ্জ্বল নামের একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান
চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান

চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। সরকারের রাজস্ব Read more

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার বাড়িতে শামা ওবায়েদ
সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার বাড়িতে শামা ওবায়েদ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত আমিরন বেগমের পরিবারকে সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা Read more

দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!
দায়িত্ব পেলে আজই হতো ইশরাকের মেয়র পদে একমাত্র দিন!

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকার দুই সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে Read more

সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা
সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনকালে Read more

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। এ মাসটি ইবাদত, আল্লাহর Read more

২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন