যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু হতাহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে শহরতলী বকচর বিহারী কলোনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আরাফাত হোসেন (২৩)। তিনি হামিদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত সজীব হোসেন (২৪) গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে। জানা গেছে, মনিহার সিনেসা হলের সামনে থেকে আরাফাত ও সজীব মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বকচর বিহারী কলোনি এল মার্কেটের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে আঘাত করে। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগে আরাফাত মারা যান। সজীবের অবস্থা আশঙ্কামুক্ত। নিহত আরাফাতের মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি Read more

আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) Read more

গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও Read more

নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু
নাটোরে পানিতে ডুবে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মানুষিক প্রতিবন্ধী ও মৃগীরোগি সেলিম মৃধা (৪২) নামে এক যুবকের মৃত্য হয়েছে।বুধবার (২১ মে) বিকেল সাড়ে Read more

নাটোরে পদ্মা নদীতে অভিযানে আটক ৫, ড্রেজার-ট্রলার জব্দ
নাটোরে পদ্মা নদীতে অভিযানে আটক ৫, ড্রেজার-ট্রলার জব্দ

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (২ মে)  সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঈশ্বরদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন