নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (২ মে)  সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। সেই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার এবং ২টি বালু ভর্তি ট্রলার জব্দ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানায়, নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং চরের মাটি বিক্রির মহোৎসব চলেছে বছরের পর বছর। ফলে নদীর পাড় ভেঙ্গে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। চরে গেলেই সন্ত্রাসীরা অস্ত্র হাতে ছুটে আসতো। ফলে চরে ফসল ফলাতে পারতো না কৃষকরা। দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও অবৈধ বালু ও মাটি উত্তোলনসহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনও তৎপরতা দেখা যায়নি। তবে বর্তমানে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম অনেকটা বন্ধ হওয়ায় স্বস্থি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৮ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ
শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলায়া অবস্থিত পোশাক কারখানা ‘কনফিডেন্স নিট ওয়্যার লিমিটেড’-এ চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। Read more

টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র Read more

বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল
বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন। আগামীকাল এই ছুটি শেষ হবে। ক্লাস ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন