যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।শনিবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।সন্দেহভাজন হামলকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি।তিনি বলেন, শনিবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে। তখন জরুরি নম্বর ৯১১ থেকে ফোন আসে। আমি নিশ্চিত করতে পারছি দুজন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।হামলাকারীর পরিচয় প্রকাশ করেননি মেয়র স্মাইলি। তিনি বলেছেন, ঘটনা এখনো তদন্তনাধীন।বিকাল ৪টা ২২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায় বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়।তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করেছে আবার বেরিয়ে গেছে তারা সেটি এখনো নিরুপণ করতে পারেনি।হামলার কিছুক্ষণ পর অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। ফলে এ নিয়ে দুই রকমের খবর পাওয়া যায়।এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারীকে আটকের তথ্য জানালেও; পরবর্তীতে সেখান থেকে সরে আসেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শনিবার (০৭ জুন) দুপুরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে Read more

দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু
দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা Read more

ট্রাম্পের কথা রেখে বাজারে আসছে নতুন কোক
ট্রাম্পের কথা রেখে বাজারে আসছে নতুন কোক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই মানল কোকাকোলা। ট্রাম্পের কথামত আখের চিনি দিয়ে তৈরি নতুন কোক যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। সিএনএন জানায়, মঙ্গলবার Read more

এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে Read more

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন