বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কার সমাধান হবে না। তাই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।তিনি বলেন, সব সংস্কার করতে বর্তমান সরকারের তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। এই তিন থেকে পাঁচ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? আপনি (প্রধান উপদেষ্টা) নির্বাচন করার জন্য যে সংস্কার তা শেষ করে অতি দ্রুত প্রস্থান করুন। জয়নুল আবদিন ফারুক বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত শেষে করে নির্বাচন দিন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরো অনেক দাবি-দাওয়াও তখন আসতে পারে। সেগুলো আমলে নিয়ে তা সংস্কার করবে নির্বাচিত সরকার।অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশীদ বলেন, গত ৫ আগস্ট বিপ্লবের ফলে স্বৈরাচারের পতন হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে। এ সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু ক্ষমতায় এসে এখন পর্যন্ত সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি তারা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!

কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাকমারকুল Read more

প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড
প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি প্রকল্পের তথ্য চাইতেই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী Read more

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে
জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।আজ বুধবার Read more

কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য
কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য

কিশোরগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে Read more

হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন
হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি হাইকোর্টের Read more

‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’
‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন