চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এক প্রতিক্রিয়ায় তিনি ঢাকা পোস্টকে এ মন্তব্য করেন। এ ইস্যুতে তারা নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছেন বলে জানান তিনি।আবদুল্লাহ আল নোমান বলেন, ‘কথা ছিল শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কালি মুছে যাচ্ছে। এই ইস্যুতে আমরা একটু পর অভিযোগ দিচ্ছি।’ইমরান রায়হান নামে এক শিক্ষার্থী জানান, ‘কেউ ঘুণাক্ষরেও বলতে পারবেন আমি ভোট দিয়েছি? অথচ আমি মাত্রই ভোট দিয়ে এলাম। একটু ঘষা দিয়েই কালি তুলে ফেলা যাচ্ছে।’দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা ইপিজেডের তিনটি কারখানা লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সোমবার Read more

‘এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে’
‘এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে’

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হলো।এই জানাজায় জনসমুদ্র শব্দটিও Read more

বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান

ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। Read more

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দেশের সবচেয়ে বড় সাইক্লিং ইভেন্ট ‘রাইড জোবার্গ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে Read more

শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন
শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন

রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ Read more

৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন