সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নেওয়ার ইচ্ছা ছিল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর ওসমান হাদির। তার এই ইচ্ছা এখনও পূরণ হয়নি। তবে, এ দুইজনই আপাতত একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে শুরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।অন্যদিকে, ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।গত ২৮ নভেম্বর অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেন ওসমান হাদি। সেখানে তিনি লেখেন, কোনোদিন কোনো রাজনৈতিক নেতার সাথে সাক্ষাতের ইচ্ছা হয় নাই। ছোটবেলা থেকে একটাই ইচ্ছা ছিলো- বেগম জিয়া পরম মমতায় আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দিবেন কোনোদিন। ওনাকে রহম করো খোদা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের
মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য Read more

পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিবাদমান সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মুবিন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর শহরের Read more

সাগরে লঘুচাপ দুর্বল হওয়ায় নামলো সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ দুর্বল হওয়ায় নামলো সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এতে সাগরে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা কমে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও Read more

মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজধানীর মিরপুুরের দারুস সালামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক Read more

নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা
নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ৯ আগস্ট। এরপর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলেন উপদেষ্টা ফরিদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন