রাজধানীর মিরপুুরের দারুস সালামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম মিতুল ও এসএমআর শহীদ দুজনই বাংলা এ্যাফেয়ার্স ডটকম নামে একটি নিউজ পোর্টালে কর্মরত রয়েছেন।শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে দারুসসালাম থানাধীন মাজার রোডে এঘটনা ঘটে।এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম মিতুল বাদী হয়ে ডিএনসসির ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন (৫৫) সেলিম, খালেক, মালেক, বয়রা শাহিন, ভুট্টোসহ আরও অজ্ঞাত ১৫-২০ জনকে বিবাদী করে দারুসসালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত একটি পুরোনো বিরোধের যের ধরে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বরাবর হাবিবা আফরোজ নামক এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে সে বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এই হামলার শিকার হন তারা।এর আগে, “মিরপুর মাজার রোডের জলিল স-মিল সংলগ্ন ৫ কাঠা জমি দীর্ঘদিন ধরে ওয়ারিশ চার বোনকে বঞ্চিত করে এক ভাই একাই দখলে রেখেছেন” এমন অভিযোগ তুলে গত ২৫ ফেব্রুয়ারি ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন হাবিবা আফরোজ নামে এক নারী। ভুক্তভোগী সাংবাদিক এসএমআর শহীদ জানান, ঘটনার দিন আমি আর মিতুল ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছিলাম। হঠাৎ করেই মোশারফ হোসেন রতন (৫৫) সেলিম, খালেক, মালেক, বয়রা শাহিন, ভুট্টোসহ আরও অজ্ঞাত ১৫-২০ মিতুলের ওপর চড়াও হন। কে পাঠিয়েছে? কত বড় সাংবাদিক? এ ধরনের কথা বলতে বলতে তিনি মিতুলকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে শুরু করেন।রতনের সঙ্গে থাকা সেলিম, খালেক, মালেক, বয়রা শাহিন, ভুট্টোসহ আরও ১৫-২০ জন মিলে সাংবাদিক মিতুলের মুখমণ্ডল ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।এ সময় তারা আমার মোবাইলে ভিডিও ধারণ করা হচ্ছে- এর জেরে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে আমাকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনার সত্যতা স্বীকার করে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম ফাঁড়ি ইনচার্জ (এসআই) মনির হোসেন বলেন,  অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা

এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি Read more

রাজধানীর বংশালে আগুন, নিহত ১
রাজধানীর বংশালে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের Read more

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Read more

৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা

রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) রাত Read more

পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা

মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ পাচ্ছেন না প্রকৃত চাষিরা। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেই কৃষক নয়। অভিযোগ উঠেছে, সাজানো কৃষক Read more

বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া
বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া

প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন