বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে হাসপাতালে পাঠান সালাহ উদ্দিন আহমেদ।রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাউদ্দিনের আহমেদ এই অনশন ভাঙান।এ সময় তিনি তারেককে বলেন, ‘আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।’ এরপর তাকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেন।এর আগে দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।’তিনি বলেন, ‘আইনগতভাবে আমাদের দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, আমরা তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন, এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন।’ইসি সিনিয়র সচিব আরও বলেন, ‘একটি নিবন্ধন না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, আর দলটি কিছু জায়গায় বলছে তারা তাতে একমত নয়। সেটি স্বাভাবিক। সেক্ষেত্রে তারা পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করতে পারে। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে কি না—সেটি পরবর্তী বিষয়।’তিনি বলেন, ‘আমি মনে করি, কেউ যদি কোনও বিষয়ে সংক্ষুব্ধ থাকেন, তিনি যেকোনো সময় পুনর্বিবেচনার আবেদন করতে পারেন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি Read more

গাজীপুরে সাংবাদিক হত্যা, খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
গাজীপুরে সাংবাদিক হত্যা, খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে Read more

বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী বাউফলে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ অ্যাডভোকেট কামাল হোসেন (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ এপ্রিল) Read more

সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা
সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি Read more

৮ মাস পর নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৮ মাস পর নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রাম মহানগরীতে সরকার পতনের দিন সংঘটিত রাজনৈতিক সহিংসতার আট মাস পর গুলিবিদ্ধ হয়ে নিহত এক শ্রমিকের ঘটনায় অবশেষে হত্যা মামলা Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের বড় ক্রেতা ভারত। এ ক্রয়ের মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধে অর্থায়ন করছে নয়াদিল্লি। এটি বন্ধ করতে হবে বলে জানিয়েন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন