গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা-উপজেলার পেশাজীবী সাংবাদিকবৃন্দ।শুক্রবার (৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জেলা-উপজেলার সকল পেশাজীবী সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।সমাবেশে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ অনেকেই বক্তব্য রাখেন।বক্তারা বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা চালিয়েছে।’ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।সমাবেশে বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এর পাশাপাশি দেশে মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ থেকে জানা গেছে, আগামী বছরের Read more

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি Read more

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খোলা চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় Read more

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সেনাবাহিনীর সংবাদ ব্রিফিং
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সেনাবাহিনীর সংবাদ ব্রিফিং

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ সাতজনকে আটক করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য Read more

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬

ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন।ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন Read more

সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার
সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। আজ শনিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন