অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো।আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা অন্তর্ভুক্ত ছিল।চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে।প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কারগুলোর বিষয়ে ঐক্য গঠনে সচেষ্ট।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা কঠোর পরিশ্রম করছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও Read more

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদিআরবে হজে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ১০ মে বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের স্বাভাবিক Read more

দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনের ধাক্কায় সোবদুল (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের Read more

দেবীগঞ্জে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার
দেবীগঞ্জে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে হাসানুজ্জামান রুপম নামে এক যুবলীগ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২ মে) রাত ৮টায় চিলাহাটি ইউনিয়নের টোকরাভাসা বাজার থেকে Read more

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে
শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

গুমের দুই মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠিয়েছে Read more

ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫
ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন