নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েলিংটনে নব প্রতিষ্ঠিত বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব (কাউন্সিলর) হিসেবে যোগ দিয়েছেন জনাব ইস্তিয়াক উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (৬ নভেম্বর) অকল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে, ৫ নভেম্বর BANZI (Bangladesh Association New Zealand Inc.)-এর প্রতিনিধি দল বিমানবন্দরে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হলো। দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে, দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়বে এবং নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রবাসীরা আশা প্রকাশ করেছেন।তবে হাইকমিশনের আনুষ্ঠানিক সেবা কবে থেকে শুরু হবে, তা পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, খুব শিগগিরই হাইকমিশনারসহ আরও দুইজন কর্মকর্তা নিউজিল্যান্ডে যোগ দেবেন। আগামী কয়েক মাসের মধ্যেই ওয়েলিংটনে হাইকমিশনের অফিস চালু হবে এবং পূর্ণাঙ্গ কনস্যুলার ও কূটনৈতিক সেবা— যেমন পাসপোর্ট, ভিসা, এটেস্টেশন ও কল্যাণমূলক সহায়তা— প্রদান শুরু হবে।এই সাফল্য এসেছে প্রবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ আন্দোলনের ফলস্বরূপ। বহু বছর ধরে নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা নিজস্ব কূটনৈতিক মিশনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূরদর্শী উদ্যোগ ও নিউজিল্যান্ড সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসীরা।BANZI-এর সভাপতি মেহেদী হাসান খান চৌধুরী বলেন, “এই সাফল্য আমাদের সবার। এটি শুধু একটি অফিস নয়, বরং নিউজিল্যান্ডে বাংলাদেশের মর্যাদা, উন্নয়ন ও প্রবাসী শক্তির প্রতীক।”একজন প্রবাসী বাংলাদেশি জানান, “সরকারের এই উদ্যোগে শুধু বাংলাদেশ–নিউজিল্যান্ড সম্পর্কই জোরদার হবে না, বরং প্রবাসীদের ব্যবসা ও সেবার সুযোগও বৃদ্ধি পাবে।”বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই নতুন অধ্যায় প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্ব, স্বস্তি ও নতুন আশার বার্তা বয়ে এনেছে— কারণ এখন ওয়েলিংটনের আকাশে কূটনৈতিকভাবে উড়বে বাংলাদেশের নিজস্ব পতাকা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিআইইউ’র আবাসিক হলে মাদক উদ্ধার, তদন্তে তিন সদস্যের কমিটি
ডিআইইউ’র আবাসিক হলে মাদক উদ্ধার, তদন্তে তিন সদস্যের কমিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তিন নম্বর আবাসিক হলে বিশেষ অভিযানে গাঁজাসহ বিভিন্ন মাদক সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গত বৃহস্পতিবার (২১ Read more

হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) Read more

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ (৫ জানুয়ারি) Read more

আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক
আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল Read more

মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ
মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার Read more

শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা
শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা

শুধু ঘুমিয়েই আয় ৯ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের পুণে শহরে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন