ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তিন নম্বর আবাসিক হলে বিশেষ অভিযানে গাঁজাসহ বিভিন্ন মাদক সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও হল টিউটর আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েকটি কক্ষ তল্লাশি করে একটি কক্ষ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. আতিকুল ইসলাম মামুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অন্য দুই সদস্য হলেন- সহকারী প্রক্টর ও প্রভাষক শাহরিয়ার মাহমুদ মিনার এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির প্রভাষক মো. শাহেদ আলম।এদিকে, মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীদের সিট বাতিলসহ কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা নিবে বলে জানা গেছে।ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, নিয়মিত তদারকি চালু থাকলে হলে এ ধরনের অপরাধ ঠেকানো সম্ভব।তদন্ত কমিটির প্রধান সহযোগী অধ্যাপক মামুন জানান, ‘অভিযুক্ত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও কয়েকজনকে করা হবে। তদন্ত শেষ হতে ১০–১২ দিন সময় লাগবে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে। শিক্ষাঙ্গনে মাদক বা অসামাজিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। প্রক্টোরিয়াল টিম প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত
ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামের এক Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে
হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে

বিয়ের আয়োজন মানেই আনন্দ-উচ্ছ্বাসে সাজানো মঞ্চ, ফুলে মোড়া আসর আর অতিথির কোলাহল। কিন্তু মানিকগঞ্জে একদম ভিন্ন চিত্র দেখা গেল। হাত-পায়ে Read more

শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড
শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) উপদেষ্টা পরিষদের Read more

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন Read more

নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু
নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব্বির হোসেন (৭) নামে এক শিশু নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন