চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির প্রবত চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজারে প্রবীর চৌধুরীর একটি ফার্মেসী রয়েছে। রাতে ওই পল্লী চিকিৎসক প্রকাশ্যে হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কে আপত্তিকর মন্তব্য করেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর রাত আনুমানিক ১১টা থেকে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।খবর পেয়ে তাৎক্ষণিক বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম এবং বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন ও অভিযুক্ত প্রবীর চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।রাত ১২টার দিকে অভিযুক্ত প্রবীর চৌধুরীকে সেনাবাহিনীর টহল টিম আটক করে বাঁশখালী থানায় হস্তান্তর করেন। তাকে আটকের খবরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আবারও মিছিল সহকারে থানার সামনে এসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ‘কটূক্তিকারী প্রবীর চৌধুরীর বিচার চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকে।এ সময় উত্তেজিত জনতাকে সামাল দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং সেনাবাহিনীর বাঁশখালীতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম জানান, ‘প্রিয় নবীর অবমাননা কখনোই সহ্য করবো না।’ স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে একজন মুসলিম হিসেবে তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি অবগত করি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি নিজে গিয়ে জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছি।এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত প্রবীর চৌধুরী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।’ তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাকে এখনও পর্যন্ত থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা
দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন Read more

নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ থাকবে: ইসি সচিব
নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ থাকবে: ইসি সচিব

দেশে অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে বলে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৯০ Read more

বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২
বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করেছেন সাবেক এমপির পিএস গোলাপ প্রামানিক। এসময় বাধা দিতে Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

পত্রিকা: ‘তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত’
পত্রিকা: ‘তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত’

সম্প্রতি শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে। তিনটি দেশই ভারতের প্রতিবেশী। ভারতকে মহাশক্তি হতে হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন