সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবেশী মাদকাসক্ত হৃদয় বণিক (২৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে আল মুবিন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আল মুবিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে।মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী খুনিকে আটকে রেখে পুলিশের হাতে সোপর্দ করে। ঘাতক হৃদয় বণিক একই এলাকার রবিন্দ্র বণিকের ছেলে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হৃদয় বণিক এলাকায় ধারালো ছুরি হাতে নিয়ে অশ্লিল ভাষায় লোকজনকে গালমন্দ করতে দেখে মুবিন মিয়া প্রতিবাদ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মুবিন মিয়াকে আঘাত করলে গুরুতর জখম হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৭টায় মমিন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। খবর পেয়ে পুলিশ হৃদয় বণিককে নতুনপাড়ার নিজ বাসা থেকে আটক করে।সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় অভিযুক্ত খুনি হৃদয় বণিককে আটক করা হয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) বিকেল Read more

শুনানির সময় স্যান্ডউইচ খেতে চাইলেন আমু, অনুমতি দেননি আদালত
শুনানির সময় স্যান্ডউইচ খেতে চাইলেন আমু, অনুমতি দেননি আদালত

জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার শুনানির সময় অভিযুক্ত এবং আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু আদালতে স্যান্ডউইচ, শুকনো খাবার ও Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ
বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরাতন স্থাপনা—লাহিড়ী টাওয়ার, যাকে স্থানীয়ভাবে লাহিড়ী মঠ Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশের ফুটবল দল আজ মাঠে নামছে। এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে আজ নিজেদের শেষ ম্যাচে তারা সিঙ্গাপুরের মুখোমুখি হবে। আরও আছে Read more

পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা
পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়ার প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী। সেই আঘাত সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন