আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে’। এসময় মুচকি হাসেন মেননও।বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুইটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন।পাশে দাঁড়িয়ে ইনুও যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও, কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা।শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন।এদিকে শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে বলেন, ‘কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে।’ কি বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী তানভীর বলেন, উনি (মেনন) আসলে অসুস্থ। ৮৩ বছর বয়স। কাল উনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছেন।এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেয়া হয়। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও মেনন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়ক একসময় ছিল ব্যস্ততম রুটগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রুটে ছায়ার মতো ভর করেছিল অনিয়ম, দুর্নীতি ও Read more

নেত্রকোনায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ১
নেত্রকোনায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে হারেস মিয়া (৬০) নামের একজন নিহত ও বায়োজিদ মিয়া (২৫) নামের এক শিক্ষার্থী আহত Read more

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার Read more

ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের
ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। বরাবরের মতো এবারও এই টুর্নামেন্টে আলোচনার শীর্ষে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের মধ্যকার চলমান Read more

বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা
বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা।সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা
খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন